জামায়াতের সমাবেশ: সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৫, ০৮:৩০আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৮:৩৪

সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ শনিবার (১৯ জুলাই)। এতে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বেলা ২টায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে সকাল ১০টার পর থেকেই বক্তব্য রাখবেন জেলা ও ঢাকা মহানগর পর্যায়ের নেতারা। চলবে সাংস্কৃতিক পরিবেশনা।

জামায়াত ছাড়াও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এতে অংশগ্রহণের কথা রয়েছে। সমাবেশে অংশ নিতে রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। 

জানা গেছে, দেশের ইতিহাসে এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ এটিই প্রথম। অবশ্য এর আগে বিএনপির সঙ্গে জোটে থাকাকালীন কিছু সমাবেশে যৌথ অংশগ্রহণ করেছিল।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি, ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন রাজধানীতে বড় শোডাউন করেছে। সেই অর্থে জামায়াত তেমন বড় কোনও সমাবেশ করেনি।

সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা
 
শুধু দলের কারাবন্দি নেতা (বর্তমানে মুক্ত) এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পুরানা পল্টন মোড়ে একটি সমাবেশ করেছিল।

উৎসবের আমেজ

জামায়াতের জাতীয় সমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে করে ঢাকার বাইরের নেতাকর্মীরাও আসতে শুরু করেছেন।

সমাবেশ বাস্তবায়নে গত এক মাস ধরে সারা দেশে প্রচারণা ও গণসংযোগ করেন দলের নেতাকর্মীরা। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে ঢাকার অলিগলি। গুরুত্বপূর্ণ পয়েন্টে সাঁটানো হয়েছে বড় বড় বিলবোর্ড।

সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে রাত থেকেই দলীয় পতাকা ও দলের নাম লেখা গেঞ্জিসহ বিভিন্ন প্রকাশনা বিক্রির ধুম পরেছে।

যে সাত দফা দাবি 

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন দলটির নেতাকর্মীরা

আগাম দুঃখপ্রকাশ 

জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীতে সম্ভাব্য যানজট বা ভোগান্তির জন্য নগরবাসীর কাছে আগাম দুঃখপ্রকাশ করেছে জামায়াত এবং এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে রাজধানীবাসীকে অনুরোধ জানিয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হারিয়েছি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাকস্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা যতটুকু ভোগ করছি, তারই ধারাবাহিকতায় আমাদের জাতীয় সমাবেশ। তিনি সাময়িক ভোগান্তির জন্য নগরবাসীর কাছে আগাম দুঃখপ্রকাশ করেন।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে