সমাবেশ স্থল ছাড়াও শাহবাগে অবস্থান করছেন জামায়াত নেতাকর্মীরা

ঢাবি প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ১৪:৩৭আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৪:৩৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ ঘিরে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় এসেছেন। শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় সমাবেশ শুরু হয়েছে। ইতোমধ্যে সমাবেশ স্থলে এসেছেন দলটির শীর্ষ নেতারা। সমাবেশ ঘিরে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান।

তবে সমাবেশ স্থল ছাড়াও আশেপাশের সড়কেও অবস্থান করছেন জামায়াত নেতাকর্মীরা। এতে করে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক শাহবাগ। শাহবাগ মোড়ে  অবস্থান করছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী।

শনিবার দুপুরে শাহবাগ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। জামায়াত কর্মীরা জানান, ভেতরে জায়গা সংকট থাকায়ই মূলত বাইরে অবস্থান করছে নেতাকর্মীরা।

এদিন সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাবেশে আসছেন দলটির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা শাহবাগ, মৎস্য ভবন, দোয়েল চত্বর ও পল্টনের রোডগুলোতে জমায়েত করে। এতে করে এসব এলাকায় যানচলাচল বন্ধ হয়ে গেছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?