জুলাই সনদের খসড়া শুধু হতাশাজনক নয়, বিপজ্জনকও: ডা. তাহের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৫, ১৬:৩২আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৭:৪৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাই সনদের খসড়া একেবারেই অসম্পূর্ণ। এটি শুধু হতাশাজনক নয়, বিপদজনকও বটে। কারণ সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু নেই। তাই অচিরেই আমরা নিজেরাও একটি ড্রাফট জমা দেবো। তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দলীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২১তম দিনের মধ্যাহ্নে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, কমিশন নিজেও এ খসড়ার বিভিন্ন অসঙ্গতি স্বীকার করেছে এবং তারা তা সংশোধন করবে বলে জানিয়েছে।

তিনি বলেন, জুলাই সনদের সর্বসম্মত সিদ্ধান্তগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। অন্যথায় গণভোট বা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।

ডা. তাহের বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনও দলের দ্বিমত নেই। তবে পদ্ধতিগত মতভিন্নতা আছে।  প্রস্তাব অনুযায়ী পাঁচজনের নিয়োগ কমিটিতে প্রধানমন্ত্রী, প্রধানবিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদের দ্বিতীয় বিরোধী দলীয় নেতা থাকবেন।

‘প্রথমে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হলে ভালো। না হলে ৫ জনের সাথে আরও দুইজন বিচারপতিকে সংযুক্ত করতে হবে। এর মধ্যে এক-চতুর্থাংশের মতামতে হবে। আর তাতেও একমত না হলে র্যাঙ্ক পদ্ধতি অনুসরণ করতে হবে। কিন্তু বিএনপি এটি মানতে চায়নি। তারা সর্বশেষ অপশন হিসেবে সংসদে সিদ্ধান্ত নিতে চায়। আমরা বলেছি, এখানেই সিদ্ধান্ত নিতে হবে।’, বলেন ডা. তাহের।

/এমকে/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী