স্বাধীনতার এত বছর পরও দিল্লি-পিন্ডির স্লোগান রাজনৈতিক হীনম্মন্যতা: ডা. তাহের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ১৮:২৭আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৮:২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.  সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, স্বাধীনতার এত বছর পরও দিল্লি-পিন্ডির স্লোগান দিতে হচ্ছে। এটি এক ধরনের রাজনৈতিক হীনম্মন্যতা। আমাদের নেতৃত্বের ব্যর্থতার কারণেই এমনটি হচ্ছে। এটি ঝেরে ফেলতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির জাতীয় যুব সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

ডা. তাহের বলেন, আমাদের অনেকে বিদেশি শক্তির সাহায্যে ক্ষমতায় আসতে চান। অথচ জুলাইয়ে আমরা বুঝিয়েছি— আমরা জীবন দিতে জানি। পরাজয় জানি না। এ চেতনা লালন করে আমাদের ভবিষ্যতের রাজনীতি বিনির্মাণ করতে হবে। এক্ষেত্রে যুবকদের ভূমিকা রাখতে হবে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করছেন আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম