সংবিধান আদেশে জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত

বাংলা ট্রিবিউন রির্পোট
১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘সংবিধান আদেশে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এতে করে পরবর্তীতে কেউ এটি চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না।। কারণ সংবিধানের অনুচ্ছেদ ৭১ অনুচ্ছেদে জনগণের অভিপ্রায়ের যে কথা বলা হয়েছে, সে অনুযায়ী সংবিধান আদেশ হলে এটি শক্তিশালী হবে।’

রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

হামিদুর রহমান আযাদ বলেন, ‘জুলাই সনদকে আইনি ভিত্তি দিলে আগামীতে এর ভিত্তিতেই ভোট হতে হবে। এতে নির্বাচন উৎসবমুখর ও গ্রহণযোগ্য হবে।’ 

তিনি বলেন, ‘জুলাই সনদে ৮৪টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তাই এটি বাস্তবায়নে আর কোনও বাধা নেই। আলোচনারও কিছু নেই। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বলেছি সনদ সই হলেই রাষ্ট্রীয় দলিল হিসেবে স্বীকৃত হবে। গণতন্ত্রের পথে নবযাত্রায় এর আইনি ভিত্তির বিকল্প নেই। যাতে করে পরবর্তীতে কেউ চ্যালেঞ্জ করে এটি রহিত করার সুযোগ না পায়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অতীতে এ ধরনের নজির রয়েছে। এমনকি সাংবিধানিক সংশোধনীও রহিত করা হয়েছে। ষোড়শ সংশোধনীও বাতিল করা হয়েছে। তাই জুলাই সনদকে সংবিধান আদেশে আইনি ভিত্তি দেওয়ার কথা বলেছি।’

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আরও জানান, আমরা সাংবিধানিক নয়, সংবিধান আদেশ চাই। কারণ সাংবিধানিক আদেশও অনেক সময় চ্যালেঞ্জ করার সুযোগ থাকে। সংবিধান আদেশ হলে এটি শক্তিশালী হবে। আর গণভোটের মাধ্যমে হলে আরও মজবুত হবে। আমরা সে প্রস্তাব দিয়েছি।’

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। 

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী