‘জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:১২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। তবে এর আগে হতে হবে গণভোট।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার প্রথম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ নিয়ে জনগণ ভিন্ন রায় দিলে কী হবে প্রশ্নে তিনি বলেন, জনগণের রায় মানতে হবে। তবে যারা জুলাই সনদের স্পিরিট ধারণ করবে না, জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, কমিশনের গঠন করা বিশেষজ্ঞ প্যানেল জুলাই ঘোষণার ২২ অনুচ্ছেদের ভিত্তিতে সংবিধান আদেশে সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে। আমরা মনে করি, সেটা হলে ভালো। একই দিনে নির্বাচন ও গণভোট চাই না। গণভোট হতে হবে নির্বাচনের আগে।

সাংবিধানিক আদেশ ও গণভোটের বিষয়টিতে আমরা একমত। সাংবিধানিক বিষয়গুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সংসদের এখতিয়ার নেই বলে আমরা মত দিয়েছি।

তিনি বলেন, এবারের সরকার গঠন সংবিধান অনুযায়ী হয়নি। জনগণের অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট বিষয়টির ব্যাখ্যা দিয়েছে। তবে আইনের ভিত্তিতে হয়নি।

আর জুলাই চার্টার আদালতে নিয়ে গেলে, আবারও শেখ হাসিনার মতো আদালতের ঘারে বন্দুক রেখে সব কিছু করা হচ্ছে। সেই প্রশ্ন উঠবে। আমরা আদালতকে বিতর্কের বাইরে রাখতে চাই।

জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, সাংবিধানিক আদেশের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে গণভোট হতে পারে। তবে তা জাতীয় সংসদ নির্বাচনের আগেই হতে হবে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের