আ.লীগকে পুনর্বাসন করলে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। তাদের রাজনীতি নাই হয়ে যাবে। তাই এ ক্ষেত্রে বিএনপি যেন ভুল না করে। তিনি বলেন, ‘‘তরুণদের পালস বুঝতে না পারলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।’’

রাজনীতিবিদদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের চরম গাফিলতি ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নাহিদ বলেন, ‘‘যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের মিসগাইডের কারণেই আখতারের ওপর হামলার ঘটনা ঘটেছে। কারণ তাদের ভুল তথ্যের কারণেই এক ফটক দিয়ে বের না হয়ে ভিন্ন পথে বের হয়েছেন এনসিপি নেতারা। এ জন্য কনস্যুলার জেনারেলকে পদত্যাগ করতে হবে।’’

নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ এনসিপির রাজনীতি নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য সম্পর্কে নাহিদ বলেন, ‘‘জুলাই আন্দোলনে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ভূমিকা রয়েছে। এতে নেতৃত্বে ছিল এনসিপি। আমরা কারও অবদানকে অস্বীকার করতে চাই না। তবে আওয়ামী লীগ ও দোসররা পুনর্বাসিত হলে দেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। তাই এ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’’

নাহিদ অভিযোগ করেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ও লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে হামলা হয়েছে। কারণ অতীতের একটি ঘটনার বিষয়েও সরকার পদক্ষেপ নেয়নি। নিলে বারবার এমনটি ঘটতো না।

তিনি বলেন, ‘‘প্রতিটি হামলার আগেই প্রশাসনের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকারকে অবশ্যই  জবাবদিহি করতে হবে। কারণ এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগ যেভাবে সাইবার হামলা করছে, এ নিয়েও সরকার কোনও ব্যবস্থা নেয়নি। জুলাই গণহত্যায় জড়িতদের অনেকেই ট্রাইব্যুনাল থেকে ছাড়া পাচ্ছে। দেশ ও দেশের বাইরে আওয়ামী লীগ হামলা করেছে।’’

তিনি বলেন, ‘‘লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর  হামলায় জড়িত পাঁচ আসামির নাম প্রকাশ করতে হবে।’’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘‘পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্তদের সরাতে হবে। হামলার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জানতে চাইবো। নির্বাচন কমিশন থেকে এনসিপি প্রতীক হিসেবে শাপলা পাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘আইনগত কারণ নেই। তারপরও কমিশন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিলে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করবো।’’

গণঅধিকার পরিষদের সঙ্গে এনসিপির একীভূত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘‘এ ব্যাপারে এখনও আলোচনা চলমান। চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।’’

সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন ও যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজসহ কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময়  হামলার শিকার হন এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারা। এসময় আখতারের ওপর ডিম নিক্ষেপ করা হয়।

 

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম