জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে নভেম্বরে গণভোট চায় জামায়াত: ডা. তাহের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ অক্টোবর ২০২৫, ২০:৫২আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ২০:৫৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে নভেম্বর গণভোট দিতে হবে। এর মাধ্যমেই ফেব্রুয়ারিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 

ডা. তাহের বলেন, নভেম্বরের ১৮-১৯ তারিখে গণভোট হতে পারে। আর ডিসেম্বরের শুরুতেই সংসদ নির্বাচনের তফশিল। আমরা মনে করি এটি হবে সবচেয়ে কম ঝুঁকির ভোট। অতীতে ১৯ দিন ও এক মাসের মধ্যেই গণভোট হয়েছে। এক খরচেই হবে জাতীয় নির্বাচন। শুধু ব্যালটের পরিবর্তন হবে। আশা করি এর মাধ্যমে জনগণ একটি গ্রহণযোগ্য ভোট পাবে। যা হবে উৎসবমুখর। তাই এ বিষয়েই বিএনপিকে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। 

তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে উচ্চ কক্ষ নিয়ে একমত হওয়া নিশ্চিত হওয়া কঠিন হবে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা, ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পদ্ধতি নিয়ে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলোতে গণভোট হবে। নোট অব ডিসেন্টের বিষয়ে জনগণের রায় পেলে করা যাবে। এ বিষয়ে ইশতেহারে তুলে ধরবে দলগুলো। এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলে সে বিষয়গুলো সংশোধন করতে পারবে। এ বিষয়ে কমিশন কী করবে তারা সিদ্ধান্ত নেবেন।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ