জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এটিএম মাছুম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৫, ১২:৫৬আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৩:০৬

জুলাই সনদকে রাষ্ট্র সংস্কারের দলিল আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যেই গণভোট দিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচনের আয়োজন হবে জুলাই গণআন্দোলনের শহীদ, আহত, পঙ্গু ও অন্ধত্ববরণকারীসহ লাখ লাখ জুলাই যোদ্ধার সঙ্গে প্রতারণা। বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো বহাল রেখে একটি যেনতেন নির্বাচন দেশের ৫৪ বছরের সমস্যা সমাধানের পথ নয় বলেও দাবি করেন তিনি।

সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও দক্ষিণ থানার উদ্যোগে দক্ষিণ বনশ্রী এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকার পক্ষপাতমূলক আচরণ করছে উল্লেখ করে এটিএম মাছুম বলেন, দীর্ঘ প্রতিক্ষিত জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হতে হবে। তার আগে সরকারকে অবশ্যই সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করতে হবে।

দেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থায় জনগণের সত্যিকার প্রতিনিধিত্ব ও ক্ষমতার প্রয়োগ নিশ্চিত হয় না উল্লেখ করে তিনি বলেন, আনুপাতিক হারে (পিআর পদ্ধতি) নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জুলাই সনদে পিআর অন্তর্ভুক্ত করে সংসদের উভয় কক্ষে জনগণের রায়ের শতভাগ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা টেকসই নয় বলেও মন্তব্য করেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা।

উঠান বৈঠকে প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা ৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কবির আহমদ। তিনি তার নির্বাচনি এলাকার নানান উন্নয়ন পরিকল্পণা ঘোষণা করেন। একইসঙ্গে এলাকাকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করার পাশাপাশি বেকার তরুণ-যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সামাজিক অপরাধ, পারিবারিক বিরোধ মেটাতে সামাজিক সচেতনতা, সামাজিক কাউন্সিল ও মোটিভেশনের মাধ্যমে অপরাধ প্রবণতা দূর করার পরিকল্পনার কথা জানান।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের