সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করার হুঁশিয়ারি ডা. তাহেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৫, ১৩:১৮আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৩:১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “সোজা আঙুলে ঘি না উঠলে প্রয়োজনে আঙুল বাঁকা করতে হবে, তারপরও ঘি আমাদের লাগবেই। প্রয়োজনে আবার রাজপথে রক্ত দেবো, জীবন দেবো। তারপর প্রয়োজনে আবার জীবন দেবো। জুলাইয়ের চেতনা নস্যাৎ হতে দেবো না।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) জুলাই দুপুর ১২টার দিকে জাতীয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দল প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দেওয়ার আগে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, “অনেকে গণভোটের ব্যয়ভার নিয়ে প্রশ্ন তোলেন। আমরা বলি দেশে এখন একদিনে যে চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিনই গণভোট সম্ভব। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। সরকারকে বলবো চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা নিয়ে গণভোট আয়োজন করুন।”

তিনি অভিযোগ করেন, “গণভোট নিয়ে সরকার এক ধরেনর চালাকি করছে। তবে দেশের মানুষ এসব বুঝে। এ ব্যাপারে কোনও টালবাহানা চলবে না।”

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে৷ ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য আমরা কমিটি গঠন করেছি৷ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আহ্বান জানাবো আপনারাও আলোচনার উদ্যোগ নিন “

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সঞ্চালনায় ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)'র সহসভাপতি রাশেদ প্রধানসহ ৮ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

/এমকে/এম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের