জনগণ আর কোনও পক্ষপাতদুষ্ট সরকার দেখতে চায় না: জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৫, ১২:৫৪আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১৫:১৪

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জনগণ পুরোনা সেই রাজনীতি আর চায় না। এই রাজনীতির পরিবর্তন চাই, সংস্কার চায়, নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না। নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। সেই ফর্মুলায় হলো, আগামীতে জনগণ আর কোনও দলের পক্ষপাতদুষ্ট সরকার দেখতে চায় না।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ভাষানটেক বিআরপি মাঠে ঢাকা ১৭ আসনে ছাত্র, যুব ও নাগরিক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের ছাত্র-যুবসমাজ বলেছিল, আমরা একটা নতুন বাংলাদেশ চাই, তারা বলেছিল, আমরা একটা দুর্নীতি-দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ চাই। আমাদের ছাত্র-যুবসমাজের আকাঙ্ক্ষা ছিল, আমরা একটা উন্নত শিক্ষাব্যবস্থা চাই, শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই। এই কাজের মাধ্যমে দেশ গড়তে চাই। কিন্তু আমরা কী দেখতে পাচ্ছি– কেউ এ পরিবর্তনে খুশি নন। সম্ভবত কারণ– এই পরিবর্তনটা আমার বা তাদের নেতৃত্বে হলো না কেন।

তিনি বলেন, নেতৃত্ব আমরা দিয়েছি। স্বৈরাচারের বিরুদ্ধে ১৫ বছর আমরা আন্দোলন করেছি। আমরা জীবন দিয়েছি, মামলা গলায় নিয়ে জেলে ঢুকেছি, ঘরবাড়ি ছেড়ে এখানে-সেখানে পালিয়ে বেড়িয়েছি। অবশ্য জামায়াতে ইসলামী দেশ ছেড়ে পালায় নাই।

তিনি আরও বলেন, আমরা জেল বরণ করেছি, জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে পালাইনি। কারণ এই দেশ, মাটি ও মানুষকে আমরা ভালোবাসি।

/আরকে/
সম্পর্কিত
জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা
সর্বশেষ খবর
বিশ্ব গণ্ডার দিবস আজ
বিশ্ব গণ্ডার দিবস আজ
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ