তফসিল ঘোষণায় নির্বাচন নিয়ে সংশয়ের অবসান হয়েছে: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৫, ২০:২৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ২০:৫৯

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি মনে করে, এতে নির্বাচন নিয়ে সংশয়ের অবসান হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। এ জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। আমরা মনে করি এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু  নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। এটি নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। অন্যথায়, অর্থবহ নির্বাচন করা সম্ভব হবে না। আমরা ইসিকে এ বিষয়ে অবহিত করেছি। আশা করি তারা বিষয়টি দেখবেন। তাছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিগত দিনে নির্বাচনের আগে অনেক আশ্বস্ত করা হলেও নির্বাচন সুষ্ঠু করা যায়নি। আগামী নির্বাচনে এই ধারার পরিবর্তন হবে বলে আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, নির্বাচনি মাঠে প্রশাসনিক কোনও দুর্বলতা আশা করবো না। জাতি যাতে উৎকণ্ঠায় না পড়ে, সে বিষয়ে লক্ষ রাখতে হবে।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের