জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ জানুয়ারি ২০২৬, ১৫:১২আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:১২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, পারস্পরিক শুল্কহার হ্রাস এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, পরিচালক এমিলি অ্যাশবি এবং জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্র শাখার মুখপাত্র প্রফেসর ড. মোহাম্মদ নাকিবুর রহমান উপস্থিত ছিলেন। 

বৈঠকে রাষ্ট্রদূত গ্রিয়ার জানান, তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের জন্য পারস্পরিক শুল্কহার হ্রাসের বিষয়ে আলোচনা করেছেন। প্রস্তাব করা হয়েছে যে, বাংলাদেশের পোশাক শিল্পে যদি যুক্তরাষ্ট্রের শতভাগ তুলা অথবা দেশটিতে উৎপাদিত ‘ম্যানমেড ফাইবার’ ব্যবহার করা হয়, তবে সেসব পোশাক রফতানিতে বাংলাদেশকে বিশেষ শুল্ক সুবিধা দেওয়া হবে। 

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ডা. শফিকুর রহমান একে উভয় দেশের জন্য একটি ‘উইন-উইন’ ফর্মুলা হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এটি একদিকে বাংলাদেশের পোশাক রফতানি বাড়াবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্প খাতও উপকৃত হবে। 

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, নির্বাচনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এই বাণিজ্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বেসরকারি বিনিয়োগে ডিএফসি অর্থায়নের সুযোগ পেলে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ দ্রুত সম্প্রসারণ সম্ভব হবে। 

বৈঠকের শেষ পর্বে ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম