নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হবে, প্রত্যাশা জামায়াত আমিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৬, ১৪:২২আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৪:২২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “ গণতন্ত্র এবং নাগরিক অধিকারের স্বার্থে নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামী আয়োজিত ‘পলিসি সামিট-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, “একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দুর্নীতি প্রতিরোধ, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা রক্ষা ও রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে, সেসব রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করতে প্রস্তুত জামায়াত।”

গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও অভিযোগ করেন ডা. শফিকুর।

সামিটে মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা উপস্থাপনের পাশাপাশি অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন ও কর্মসংস্থান নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন।

জামায়াত বলছে, এই সামিটের মূল লক্ষ্য হলো নির্বাচনের প্রাক্কালে রাষ্ট্র পরিচালনার নীতিগত দিক-নির্দেশনা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সামনে তুলে ধরা এবং একটি জাতীয় ঐক্যের ডাক দেওয়া। দিনব্যাপী এই আয়োজনে বিশেষজ্ঞদের প্রবন্ধ উপস্থাপন ও প্যানেল আলোচনার মাধ্যমে একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুপারিশ প্রণয়ন করা হবে।

/এএইচএস/এবিএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী