জামায়াতের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ প্ল্যাটফর্মে’ যুক্ত হলো বাংলাদেশ লেবার পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৬, ২১:৩৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ২১:৩৩

১০ দলীয় রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ঐক্যবদ্ধ বাংলাদেশে’ যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এতে আবারও ১১ দলীয় নির্বাচনি ঐক্যে পরিণত হলো জোটটি। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় নির্বাচনি ঐক্য থেকে বেরিয়ে গিয়েছিল।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম।

ব্রিফিংয়ে জামায়াতের এই নেতা বলেন, “১০ দলের সঙ্গে আরও একটি দল বাংলাদেশ লেবার পার্টি একাত্মতা ঘোষণা করেছে। ১০ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের যুক্ত করা হয়েছে। দলটি যোগ দেওয়ায় ১০ দলীয় নির্বাচনী ঐক্য ১১ দলে পরিণত হয়েছে।” 

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) বলেন, “আমাদের জোটে যুক্ত করায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুক্ত ছিল লেবার পার্টি। যুগপৎ আন্দোলনের শরিক ছিলো তারা। তবে, আসন নিয়ে হতাশায় বিএনপির জোট থেকে বেরিয়ে যায় দলটি।

২০১৮ সালে পিরোজপুর-২ আসন থেকে ইরান ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। এবারও তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে, প্রথম দফায় তাকে প্রার্থী তালিকায় রাখা হয়নি।

/এএইচএস/এমকে/এবিএম/
সম্পর্কিত
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বশেষ খবর
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক