ধাক্কা খেয়ে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছেন কেউ কেউ: জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৬, ২০:১২আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ২১:৩৪

জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর কেরানীগঞ্জে সাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, “আমরা আশ্চর্য; যেদিকে আগাতে চাই একটা দল সামনে এসে এটা বাদ দিয়ে দেয়। আমাদের সামনে আগাতে দেয় না, তার সাক্ষী এ জাতি। জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে, গণভোট হবে। তারা বলে যে গণভোট আবার কীসের? এরপর ঠেলা খেয়ে যখন মানলো, তখন বলে যে গণভোট একইদিনে হতে হবে। আমাদের দাবি ছিল, গণভোট আগে হোক। তাহলে গণভোটও সুন্দর হবে, সংসদ নির্বাচনও সুন্দর হবে। তাদের দাবির প্রেক্ষিতে একইদিনে করা হলো। এরপর বললো আমরা গণভোট মানি না। এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে, তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছে। আসলে এরেই বলে ঠেলার নাম বাবাজি। এ জাতি যারে ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না।”

তিনি বলেন, “আফসোস, কেউ কেউ জুলাই শহীদদের তুচ্ছ-তাচ্ছিল্য করতে লাগলো। জুলাইকে কোনও স্বীকৃতিই দিতে চাইলো না। আবার একসময় যখন দেখলো জুলাই বাংলাদেশ, মানুষ মিশে গেছে জুলাইয়ের সঙ্গে তখন বলে আমরাই জুলাইয়ের মাস্টারমাইন্ড। তারা একবার মানে না, আরেকবার মাস্টার মাইন্ড হয়ে যায়।”

শফিকুর রহমান আরও বলেন, “জুলাইকে সম্মান করা মানে চাঁদাবাজি হতে পারে না। জুলাইকে সম্মান করার মাঝে দুর্নীতি হতে পারে না, নিরীহ মানুষের জমি দখল হতে পারে না। মামলা বাণিজ্য হতে পারে না, আমার মায়ের গায়ে হাত তুলতে পারে না। এটা জুলাই চেতনা হতে পারে না।”

/এএইচএস/এম/  
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের