ঢাকা-১৫ 

জামায়াত আমিরের পক্ষে ডাকসু নেতাদের গণসংযোগ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে গণসংযোগ চালিয়েছেন ডাকসু প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে মিরপুরের মনিপুর বালিকা বিদ্যালয়ের সামনে থেকে এই প্রচারণা শুরু হয়। 

প্রচারণাকালে প্রতিনিধি দলটি মনিপুর বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে সমাজকল্যাণ রোড পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তারা ডা. শফিকুর রহমানের লিফলেট বিতরণ করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

এই গণসংযোগে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মহিউদ্দিন খান। 

প্রচারণায় আরও অংশগ্রহণ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর পূর্ব থানার যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল। এছাড়া মিরপুর পূর্ব জামায়াতের সেক্রেটারি ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

১০ দলীয় নির্বাচনি ঐক্য ও নাগরিক পার্টির সমর্থিত প্রার্থী হিসেবে ডা. শফিকুর রহমানের এই প্রচারণায় সাধারণ ভোটারদের মাঝেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে বলে জানান সংশ্লিষ্ট নেতারা। 

/এমকে/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম