ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক 

পাতানো নির্বাচন মেনে নেবে না জামায়াত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৯

প্রশাসনের একটি অংশের পক্ষপাতমূলক আচরণ এবং নির্বাচনি পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব আছে বলে অভিযোগ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, “কোনও ধরনের পাতানো নির্বাচন করার চেষ্টা করা হলে তা জামায়াত মেনে নেবে না।” 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ দলের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। 

সকাল ১১টার দিকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলটি মূলত নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং কোনও ধরনের হুমকির আশঙ্কা আছে কিনা, সে বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চায়। 

বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, “নির্বাচনে সমতল ভূমি বা লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপক ঘাটতি রয়েছে। প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি অংশ এখনও নির্দিষ্ট একটি পক্ষকে জেতাতে পক্ষপাতিত্ব করছে। নির্বাচন কমিশনকেও (ইসি) আমাদের কাছে দুর্বল মনে হচ্ছে। আমরা তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানিয়েছি।”

নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ তুলে তিনি বলেন, “সারা দেশে জামায়াতের ১৫টি নির্বাচনি অফিসে আগুন দেওয়া হয়েছে এবং কর্মীদের হয়রানি করা হচ্ছে। জনমনে আতঙ্ক দূর করতে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও তৎপর হতে হবে।”

ইইউ প্রতিনিধিদল অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছে। জুবায়ের জানান, ইইউ ছাড়াও আগামীতে যুক্তরাজ্য ও তুরস্কসহ আরও কয়েকটি বিদেশি পর্যবেক্ষক দলের জামায়াত কার্যালয়ে আসার কথা রয়েছে। 

/এএইচএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললো জামায়াত
জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
সর্বশেষ খবর
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
সোনালি জৌলুসে নাভ্যা, আবু জানি–সন্দীপ খোসলার গালায় নজরকাড়া লুক
সোনালি জৌলুসে নাভ্যা, আবু জানি–সন্দীপ খোসলার গালায় নজরকাড়া লুক
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার