জামায়াত আমিরের সঙ্গে চীন ও জাপানের পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট‌
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৬

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের ঠিক আগের দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছে চীন ও জাপানের নির্বাচন পর্যবেক্ষক দল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় আলাদাভাবে দুটি দলের সাক্ষাৎ হয়েছে।

জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, চার সদস্যের চীনা প্রতিনিধি দলে নেতৃত্ব দেন চেন ওয়েই। দলটি বাংলাদেশের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবে।

চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় উপস্থিত ছিলেন জামায়াতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফ উদ্দিন খালেদ ও জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান।

জামায়াত আমিরের সঙ্গে জাপানি পর্যবেক্ষক দলের সদস্যরা এর আগে জামায়াত আমিরের বাসায় দেখা করে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি দল। ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনপ্রধান মাসাতো ওয়াতানাবে বৈঠকে উপস্থিত ছিলেন।

জাপানের এই মিশনের লক্ষ্য বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহযোগিতা করা বলে জানিয়েছে জামায়াত।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী