‘সরকারের অংশ হবে না, শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তবে এই সরকারের অংশ হবে না জামায়াতে ইসলামী। শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

এ সময় দুই দলের প্রধানের মধ্যে  কী কী বিষয় আলোচনা হলো তা  জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছি।” 

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে দুই দল। তারেক রহমান ও জামায়াত আমিরের এ সাক্ষাৎকার আগামীর রাজনীতিতে ইতিবাচক অবস্থা তৈরি করবে।”  

ডা. তাহের বলেন, “আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকবে, আগামী বাংলাদেশ গঠনে তা ভূমিকা রাখবে। নিজেদের মধ্যে ঝামেলা হলে ইতিবাচক আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে।” 

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে তিনি আহ্বান জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিতে আগামী সরকার যাতে কাজ করে। জনগণের কল্যাণের ভূমিকা থাকলে তার প্রতিবাদ করার জন্যও তারা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি। 

এর আগে সন্ধ্যা সাতটার দিকে জামায়াতে ইসলামীর বাসায় যান তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও দলের স্থায়ী কমিটির সদস্য এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।  

অন্যদিকে জামায়াত আমীরের সাথে ছিলেন দলের নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের