শেরপুর-বগুড়ার নির্বাচনে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে: জামায়াত সেক্রেটারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৬, ১৭:০২আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১৭:০২

শেরপুর ও বগুড়ার নির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্যে করেন তিনি।

জামায়াত সেক্রেটারি বলেন, দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা প্রমাণ হয়েছে। এই দুটি আসনে উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এ সময় গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি ভোট ডাকাতি করেছে দাবি করে বগুড়া ও শেরপুরে নতুন করে নির্বাচনের দাবিও জানান জামায়াতের এই নেতা।

সমাবেশ শেষে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি