গভীর রাতে লাইনে দাঁড়িয়েও তেল পাননি জামায়াতের এমপি, সংসদে ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৬, ১৭:৪২আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৭:৪২

রাত ২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা রাস্তায় লাইনে দাঁড়িয়ে থেকেও গাড়ির জন্য জ্বালানি পাননি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য (এমপি) কামাল হোসেন।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিন রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ অভিযোগ করেন ঢাকা-৫ আসনের এই সংসদ সদস্য।

এদিন সংসদে বিকালের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জ্বালানি না পাওয়ার প্রসঙ্গ তুলে সংসদে কামাল হোসেন বলেন, গতরাতে আমাকে ২টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি তেল পাইনি।

তিনি রসিকতা করে বলেন, তেল শুধু মহান সংসদে—এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে। বাইরে তেল খুঁজে পাওয়া যাচ্ছে না।

‘রমজানের মতো সবসময় সেহরি খেতে হচ্ছে’

নিজ সংসদীয় এলাকার অবস্থা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ ৫৫ বছর পরও যাত্রাবাড়ী অবহেলিত। রাজধানীর পাশে হওয়া সত্ত্বেও এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। অধিকাংশ বাড়িতে গ্যাস সংযোগ থাকলেও সরবরাহ নেই। পুরোনো ও জরাজীর্ণ লাইনের কারণে দিনের রান্না রাতে করতে হচ্ছে, অনেক ক্ষেত্রে রাত ২টায় রান্না করতে হয়—রমজানের মতো সেহরি খেতে হচ্ছে।

‘চাঁদা তুলতে সৃষ্টি হচ্ছে যানজট’

তিনি বলেন, বিভিন্ন স্থানে লিজ দেওয়ার কারণে চাঁদা তোলা হচ্ছে, এতে যানজট সৃষ্টি হচ্ছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস উন্নয়নের বড় বাধা। অতীতে এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেকেই প্রাণ দিয়েছেন। এখনও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় নূরে আলম খাইরুল নিহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

‘৭২ জনের জায়গায় ১৪২ জন শিক্ষক’

শিক্ষা খাতের দুর্নীতির প্রসঙ্গ তুলে কামাল হোসেন বলেন, অনেক প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ শিক্ষক রয়েছে। ‘যেখানে ৭২ জন শিক্ষক দরকার, সেখানে ১৪২ জন কীভাবে থাকে?’—এ বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তিনি বলেন, উন্নয়ন কোনও দলীয় বিষয় নয়, এটি মানুষের অধিকার।

‘গণভোট নিয়ে দ্বৈত অবস্থান’

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে ৮৫৩ দিন কারাভোগ করতে হয়েছে, নয়বার কারাগারে যেতে হয়েছে। দেশে গণভোটের ইতিহাস উল্লেখ করে তিনি অভিযোগ করেন, আগে যে দল গণভোট চালু করেছিল, এখন তারাই তা অস্বীকার করছে।

‘সংবিধান সংস্কার না হলে সংসদ বিলুপ্তির শঙ্কা’

কামাল হোসেন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটকে বৈধ বলেছেন। সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা উচিত। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে সংসদ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

/এসএমএ/এম/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের