আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে: জামায়াতের আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৬, ০১:৩১আপডেট : ০১ জুন ২০২৬, ০১:৩১

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কেবল গত মাসেই এক দফায় ৮ থেকে ১২ শতাংশ জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে। ক্ষেত্রবিশেষে এর চেয়েও বেশি। আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে।’

রবিবার (৩১ মে) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

ফেসবুক স্ট্যাটাসে শফিকুর রহমান বলেছেন, ‘মূল্যবৃদ্ধির হাত ধরে দ্রব্যমূল্যও বেড়ে গেছে। অথচ মানুষের আয় বাড়েনি। ক্রমাগত বেকারত্ব বেড়েই চলেছে। আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে।’

তিনি বলেন, ‘দিশেহারা জনগণ যাবে কোথায়, করবে কী, বাঁচবে কীভাবে? অথচ সরকার আশ্বস্ত করেছিল, অন্তত এই মাসে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হবে না। যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, নিঃসন্দেহে এটি হবে জনস্বার্থবিরোধী। আমরা এ ধরনের জনস্বার্থবিরোধী সব পদক্ষেপের বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, ‘এক সপ্তাহের ব্যবধানে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। বাজেট অধিবেশন শুরুর আগে তড়িঘড়ি করে যদি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়, তাহলে এটি হবে এক ধরনের ধোঁকাবাজি।’

এসময় দেশবাসী আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আমাদের অধিকারের জন্য আমাদেরই জেগে উঠতে হবে, কথা বলতে হবে। অধিকার ছিনিয়ে আনতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি।’

সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ রূপ ফুটে উঠেছে, তার সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশ ও সমাজের অস্তিত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বলেও অভিযোগ বিরোধীদলীয় নেতার।

তিনি আরও বলেন, ‘অধিকার কেউ ঘরে এনে দিয়ে যাবে না। অধিকার লড়াই করে আদায় করতে হবে।’

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতের সম্পৃক্ততার বিরোধিতা জাতীয় মুক্তি কাউন্সিলের
জরুরি এলএনজি আমদানিসহ ৪ প্রস্তাবের নীতিগত অনুমোদন
বিপিসির চেয়ারম্যানের দায়িত্বে অতিরিক্ত সচিব মনজুর আলম
সর্বশেষ খবর
আগস্টে কেন অস্ট্রেলিয়ায় টেস্ট? অদ্ভুত সূচির নেপথ্যে যা আছে
আগস্টে কেন অস্ট্রেলিয়ায় টেস্ট? অদ্ভুত সূচির নেপথ্যে যা আছে
মল্লিকা শেরাওয়াতকে ভিডিও পাঠাতেন টম ক্রুজ, কিন্তু কীসের
মল্লিকা শেরাওয়াতকে ভিডিও পাঠাতেন টম ক্রুজ, কিন্তু কীসের
ক্যামেরায় ধরা পড়ে খুন, অধরাই থেকে যায় ‘মাস্টারমাইন্ড’
ক্যামেরায় ধরা পড়ে খুন, অধরাই থেকে যায় ‘মাস্টারমাইন্ড’
কে হচ্ছেন রাষ্ট্রপতি, জানা যাবে আজ!
কে হচ্ছেন রাষ্ট্রপতি, জানা যাবে আজ!
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক