জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বাজেটে: হামিদুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ২৩:৫০আপডেট : ১১ জুন ২০২৬, ২৩:৫০

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও এতে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেট মূলত ঋণনির্ভর। প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতি কীভাবে পূরণ করা হবে, সে বিষয়ে সরকার কোনো স্পষ্ট দিকনির্দেশনা দিতে পারেনি।

তিনি আরও বলেন, সরকার এ বাজেটে কোনো নীতিগত সংস্কারের রূপরেখা উপস্থাপন করতে পারেনি। ফলে এটি গতানুগতিক ধারার একটি সাধারণ বাজেট। তাঁর ভাষ্য, বাজেটটি গরিব ও মধ্যবিত্ত মানুষের স্বার্থ বিবেচনায় নয়; বরং একটি বিশেষ ধনী শ্রেণির সুবিধার কথা মাথায় রেখে প্রণয়ন করা হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান সংকট এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়ে কার্যকর উদ্যোগের প্রতিফলন না থাকায় এই বাজেট জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর প্রদক্ষিণ করে শেষ হয়।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত: জামায়াত আমির 
বাজেট প্রতিক্রিয়ায় মিছিল করবে জামায়াত, শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া
ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হলো জামায়াত আমিরের
সর্বশেষ খবর
বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা
বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা
শুরু হলো বিশ্বকাপের প্রথম ম্যাচ, মুখোমুখি মেক্সিকো- দক্ষিণ আফ্রিকা
শুরু হলো বিশ্বকাপের প্রথম ম্যাচ, মুখোমুখি মেক্সিকো- দক্ষিণ আফ্রিকা
শাকিরার জাদুতে মাতল অ্যাজটেকা: ঐতিহ্যের ক্যানভাসে বিশ্বকাপের বর্ণিল সাংস্কৃতিক মহোৎসব
শাকিরার জাদুতে মাতল অ্যাজটেকা: ঐতিহ্যের ক্যানভাসে বিশ্বকাপের বর্ণিল সাংস্কৃতিক মহোৎসব
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ ২০২৬ এর পর্দা উঠলো
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ ২০২৬ এর পর্দা উঠলো
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত