কিশোর গ্যাং ও ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জামায়াত আমিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৬, ১৪:১৪আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৪:৩৭

কিশোর গ্যাং, মাদক ও ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর না করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর শেওরাপাড়ায় ঢাকা-১৫ আসনে তার নির্বাচনি এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে তিনি এ আহ্বান জানান।

বর্জ্য ড্রেনে ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, বিদ্যুৎ সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সরকার, বিরোধী দল ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই এসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব।

তিনি বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো অনেক সমস্যার পেছনে অনেকাংশে নাগরিকদের অসচেতনতাও দায়ী। নিজের গার্বেজটা ড্রেনে নিয়ে আমরা ফেলে দেই। সরকার তো প্রতিদিন ড্রেন পরিষ্কার করবে না। সরকার পরিষ্কার করে দেবে, নাগরিকদের রক্ষা করতে হবে।

বিরোধী দলীয় নেতা বলেন, কিশোর গ্যাং, মাদকের সমস্যা, রাস্তা দখল মিরপুর শেওড়াপাড়ার মৌলিক সমস্যা। রাস্তা ব্যবসার জন্য নয়, চলাচলের জন্য বলেও মন্তব্য করেন তিনি।

একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে সহযোগিতা এবং পরিবার থেকেই সন্তানদের চলাফেরা ও সঙ্গী সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন ডা. শফিকুর রহমান।

এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডা. শফিকুর রহমানের মতো দূরদর্শী নেতা সংসদে ছিল কি না, জানা নেই। তিনি নিজ এলাকার উন্নয়নের দায়িত্বও প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।

তিনি বলেন, কোনও ভুয়া অঙ্গীকার করবো না। অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকার পানি ও গ্যাসের সমস্যা গুলো নিরসন করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম মিল্টন প্রমুখ।

/এমকে/আরকে/
সম্পর্কিত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?