গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৬, ০১:১২আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০১:১২

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সংগঠন থেকে বহিষ্কারের পর এবার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বুধবার (২২ জুলাই) সংগঠনটির সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজিবুর রহমান বলেন, নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল করার জন্য নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ধারা ১২(১) অনুযায়ী এবং সংবিধানের ৬৬ ধারা অনুযায়ী তার সংসদ সদস্য পদ বাতিল করার কথা বলা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ১২(১) ধারায় সংসদ সদস্য থাকার অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। ওই ধারায় বলা আছে, কোনও নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত না হলে বা স্বতন্ত্র প্রার্থী হওয়ার শর্ত পূরণ করতে না পারলে তার সংসদ সদস্য পদ থাকবে না। 

উল্লেখ্য এর আগে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় বুধবার বিকালে জামায়াতে ইসলামীর এক জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

জামায়াতের এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেসব বিষয়ের ওপর ভিত্তি করে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বহিষ্কারের পর গাজী নজরুল ইসলাম এমপি পদও হারাবেন কি না, তা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জামায়াত। 

/এএইচএস/এফআর/
সম্পর্কিত
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
সর্বশেষ খবর
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর