গ্যাস সংকটে জামায়াতের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ জুলাই ২০২৬, ২০:২৬আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২০:২৬

দেশে চলমান গ্যাস সংকটে নাগরিকদের চরম ভোগান্তির কথা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

রবিবার (২৬ জুলাই) এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান।

বিবৃতিতে জুবায়ের বলেন, নিত্যপ্রয়োজনীয় এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে দেশের মানুষ ভুগছেন। বাসাবাড়িতে রান্নাবান্না, সিএনজিচালিত যানবাহন পরিচালনা এবং শিল্পকারখানার উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, কয়েক দিন ধরে তীব্র গ্যাস সংকটের কারণে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এতে নাগরিকদের লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং ভোগান্তি চরমে পৌঁছেছে।

জুবায়েরের দাবি, গ্যাস সংকটের জন্য অবৈধ গ্যাস সংযোগ, সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেট অনেকাংশে দায়ী। কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের দাম বাড়ানোর কোনো চেষ্টা হচ্ছে কি না, সেটিও তদন্ত করে দেখার আহ্বান জানান তিনি।

একইসঙ্গে তিনি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও খনন, বিদ্যমান কূপ থেকে উৎপাদন বাড়ানো এবং প্রয়োজনীয় এলএনজি আমদানি নিশ্চিত করার দাবি জানান।

বিবৃতিতে জুবায়ের আরও বলেন, সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণের পরিবর্তে অসাধু চক্রকে সুবিধা দিচ্ছে। এর ফলে সারা দেশে গ্যাস সংকট আরও প্রকট হয়েছে। দ্রুত এ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

/এএইচএস/এম/
সম্পর্কিত
গ্যাস সংকট, রান্নায় ভরসা এখন বৈদ্যুতিক চুলা
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ, গাড়ির জমা-কিস্তি-সংসার চলবে কীভাবে’
পাম্পে ও বাসায় গ্যাস নাই, সংসার চালানোর উপায় নাই
সর্বশেষ খবর
দুষ্কৃতকারী ও রাজনৈতিক দল আন্দোলনকে ছিনতাই করেছে: রাভিনা ট্যান্ডন
দুষ্কৃতকারী ও রাজনৈতিক দল আন্দোলনকে ছিনতাই করেছে: রাভিনা ট্যান্ডন
শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি
আমিরাতের ভিসা জটিলতা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী নুর
আমিরাতের ভিসা জটিলতা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী নুর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস