‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করে গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে। অথচ এটি বাস্তবায়নের সুযোগ তাদের ছিল। আর গণমাধ্যমগুলো সরকারের গঠনমূলক সমালোচনা করা থেকে মুখ ফিরিয়ে রেখেছে। এতে জনগণের মাঝে গণমাধ্যমের গ্রহণযোগ্যতাও দিন দিন কমছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “জামায়াত বাংলাদেশে সভ্য রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চায়। তাই সরকারের পক্ষ থেকে অতিরিক্ত কোনও সুবিধা নিচ্ছে না জামায়াতের এমপিরা।” তিনি জানান, এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগের বিরুদ্ধেও অবস্থান নেবে জামায়াত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, “নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ি নিইনি। ব্যক্তিগতভাবে বিদেশ সফর বা রাষ্ট্রীয় কোনও সুযোগ সুবিধা নিইনি।” তিনি জানান, তবে শুধু মাসিক সরকারি সম্মানী ভাতা নেন তারা। তাও আবার কল্যাণমূলক কাজে ব্যয় করেন। আর বিরোধীদলীয় বাসভবন তার বাসভবন হলেও সেখানে থাকেন না। শুধু বিভিন্ন বৈঠক করে থাকেন। সেটাও মেয়াদ শেষ হলে সরকারকে বুঝিয়ে দেবেন বলে জানান তিনি। 

তিনি বলেন, “সংসদে টেবিল বা ফাইল ছুড়ে মারার মতো বিরোধী দল হতে চান না তারা। কোনও অসভ্য আচরণ করারও তাদের চিন্তা নেই। তবে গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখবেন।” 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এ টি এম মাছুম, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও ঢাকা মহানগর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো জামায়াত 
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান শাহবাজের
সর্বশেষ খবর
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
ট্রেনের ভাড়া বাড়ানো নিয়ে যা বললেন রেলমন্ত্রী
ট্রেনের ভাড়া বাড়ানো নিয়ে যা বললেন রেলমন্ত্রী
জাতিসংঘে সিএনএনকে দেখে ট্রাম্প, ‘আপনার এখানে থাকা উচিত নয়’
জাতিসংঘে সিএনএনকে দেখে ট্রাম্প, ‘আপনার এখানে থাকা উচিত নয়’
ভারতে ফুটবলের সংস্কৃতি নেই: আনচেলত্তি
ভারতে ফুটবলের সংস্কৃতি নেই: আনচেলত্তি
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম