অ্যাটর্নি জেনারেলের সঙ্গে রামিসার বাবার সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৩ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৩

রাজধানীর মিরপুরে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি এ সাক্ষাত করেন।

জানা গেছে, বর্তমানে শিশু রামিসা মামলাটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে রামিসার বাবা অ্যাটর্নি-জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল রামিসার বাবাকে ‘বর্তমান সরকার তাদের সঙ্গে আছে এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে অ্যাটর্নি জেনারেল অফিস কার্যকর ভূমিকা রাখবে’ বলে আশ্বস্ত করেন।

এর আগে গত ১৯ মে ঢাকার পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ ভবনের পাশের একটি ফ্ল্যাটে ধর্ষণের শিকার হয়ে নৃশংসভাবে নিহত হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তার। এ ঘটনায় রামিসার পিতা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

ঘটনার দিনই প্রতিবেশী সোহেল রানাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।পরবর্তীতে ৭ জুন দ্রুত বিচার প্রক্রিয়ায় ঢাকার একটি আদালত মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

/বিআই/এম/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টের তালিকায়
শিশু রামিসা হত্যা মামলা: হাইকোর্টে সোহেল-স্বপ্নার পক্ষে আইনজীবী নিয়োগ
রামিসা হত্যা মামলা: পেপারবুক প্রস্তুত, যেকোনও দিন ডেথ রেফারেন্সের শুনানি 
সর্বশেষ খবর
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ৪ আসামি রিমান্ডে
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ৪ আসামি রিমান্ডে
বনানীর সেই এফআর টাওয়ারের পাশের ভবনে আগুন
বনানীর সেই এফআর টাওয়ারের পাশের ভবনে আগুন
‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’
‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে