সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা

জীবনযাপন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৯ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৯

সকালের নাশতায় প্রতিদিন ডিম আর রুটি খেতে খেতে একঘেয়ে লাগছে? তাহলে পরিচিত এই দুই উপকরণেই বানিয়ে ফেলুন মজাদার ডিম-রুটির পিজা। রুটি, ডিম ও সবজির সঙ্গে পনিরের দারুণ স্বাদে তৈরি এই খাবারটি যেমন সহজ, তেমনই শিশুদের নাশতায় পুষ্টিকর উপাদান যোগ করারও চমৎকার উপায়।

উপকরণ

ডিম ৩টি, রুটি ৩টি, টমেটো কুচি ২টি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, পনির পরিমাণমতো, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, অরিগানো, চিলি ফ্লেক্স, লবণ ও বাটার পরিমাণমতো। চাইলে এর সঙ্গে সামান্য গাজর কুচিও দিতে পারেন।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে ডিম ফাটিয়ে নিন। রুটিগুলো ছোট ছোট টুকরো করে ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এতে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, লবণ ও সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

ফ্রাইপ্যানে বাটার গরম করে ডিম-রুটির মিশ্রণটি ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। চুলার আঁচ একেবারে কম রেখে ঢাকনা দিয়ে ৩–৪ মিনিট রান্না করুন। এরপর সাবধানে উল্টে দিন। ওপরের দিকে টমেটো সস ছড়িয়ে পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো কুচি সাজিয়ে দিন। আবারও পনির ছড়িয়ে অরিগানো ও চিলি ফ্লেক্স দিয়ে ঢেকে আরও ২ মিনিট হালকা আঁচে রান্না করুন।

পনির গলে গেলে চুলা বন্ধ করে নামিয়ে নিন। এরপর পিজার মতো ত্রিভুজ করে কেটে গরম গরম পরিবেশন করুন মুচমুচে ও সুস্বাদু ডিম-রুটির পিজা।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা: রুমন
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা: রুমন
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো