শুধু বয়ান নয়, রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান জামায়াত আমিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ অক্টোবর ২০২৬, ১৫:৫৮ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৫:৫৮

শুধু বয়ান করা নয়, রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩ অক্টোবর) ‎দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় মুফাসসির সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, যুগে যুগে পথহারা জাতিদের পথ দেখিয়েছেন আলেম-ওলামারা। তাদের বক্তব্যে কাউকে যেন খোঁচা দেওয়া না হয়। এছাড়া সংসদে কোরআন ও সুন্নাহর সুষ্পষ্ট লঙ্ঘন করে যে সব আইন পাস করা হয়েছে, তার গঠনমূলক সমালোচনার কথাও বলেন তিনি।

সমাজের অসঙ্গতি দেখলে তার বিরুদ্ধে আলেমদের ইতিবাচক কথা বলতে হবে বলে জানান ডা. শফিকুর রহমান। দুই একজনের আচরণ যেন পুরো আলেম সমাজের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ভালো নেই, মানুষ ভালো নেই। মানুষের নিরাপত্তা নেই। কাকে কখন বেইজ্জতি করা হবে তারও ঠিক নেই।

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে জামায়াত আমির বলেন, দেশে কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে— এই মাদ্রাসাগুলোতে কোনও ত্রুটি থাকলে ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে বেশি আছে’ এমন কথা বলে সেগুলোর সঙ্গে তুলনা করা যাবে না।

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
সরকারের এই আদেশ মানি না: জামায়াত নেতা আখতারুজ্জামান
হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ জামায়াত নেতা আখতারুজ্জামানের 
আমির হামজার তোরণ নির্মাণের জন্য ডাল কর্তন করায় সমালোচনা
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
কাজের চাপ আর দুশ্চিন্তায় মন খারাপ? ৫ অভ্যাসে ফিরবে স্বস্তি
কাজের চাপ আর দুশ্চিন্তায় মন খারাপ? ৫ অভ্যাসে ফিরবে স্বস্তি
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের
রাজধানীর পরিচ্ছন্নতায় ঢাবি শিক্ষার্থীদের নেতৃত্ব চাইলেন ডিএসসিসি প্রশাসক
রাজধানীর পরিচ্ছন্নতায় ঢাবি শিক্ষার্থীদের নেতৃত্ব চাইলেন ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?