
জাতীয় পার্টির চেয়ারম্যান রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি প্রেসিডিয়াম সদস্যের দায়িত্বের অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এ তথ্য জানান।
এছাড়া অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়াকে জাতীয় পার্টির চেয়ারম্যানের যুব বিষয়ক উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ এর ক ধারা মোতাবেক এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।
/এসটিএস/এসটি/








