বৈঠক করেছেন রওশন-সুষমা, রোহিঙ্গা সংকট ও তিস্তা নিয়ে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ২২:৪৫আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২২:৪৫

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রায় আধ ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। বৈঠকে রোহিঙ্গা সংকট ও তিস্তা নিয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রওশন।

বৈঠক শেষে ব্রিফ করছেন রওশন এরশাদ বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ভারত রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায়। তারা চায় যেভাবেই হোক এ সমস্যার সমাধান আসুক।’ এর আগে ৮টা ২০ মিনিটে রওশন এরশাদ সোনারগাঁও হোটেলে আসেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রওশন বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। এর মধ্যে তিস্তা, রোহিঙ্গা এবং রোড কানেক্টিভিটি নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা ইস্যুতে ভারতে আমাদের সহায়তা করবে বলে জানিয়েছে। আমরাও তার (সুষমা স্বরাজ) কাছে সাহায্য চেয়েছি। এছাড়া তিস্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। অচিরেই তিস্তা সমস্যার সমাধান করা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন।’

রওশন এরশাদ জানান, প্রায় ৩০ মিনিট আলোচনা হয়। তবে আগামী নির্বাচন নিয়ে সুষমা স্বরাজের সঙ্গে কোনও আলাপ হয়নি।

বৈঠক শেষে বের হয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম বলেন, ‘আমরা বর্তমান সংসদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। তারাও বর্তমান সংসদ সম্পর্কে অবগত রয়েছেন।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে সুষমার দৃষ্টি আকর্ষণ করেন। এই বিষয়ে সুষমা স্বরাজ বলেছেন, ‘আমরা সীমান্তে কোনও মানুষ হত্যা হোক তা চাই না।’

রওশন এরশাদের নেতৃত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম, এসএম ফয়সাল চিশতি, ফখরুল ইমাম, সেলিম উদ্দীন, নুরুল ইসলাম মিলন, নূরে হাসনাত চৌধুরী প্রমুখ।

/এসটিএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী