আমরা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো না: রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১৩:৩৮আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৩:৫১

সমাবেশে ভাষণ দিচ্ছেন রওশন এরশাদ জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘আমরা আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো না। আমরা জনগণের ভাগ্য উন্নয়নের জন্য ক্ষমতায় যাবো।’

শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। সম্মিলিত জাতীয় জোট এ সমাবেশের আয়োজন করে।

বক্তব্যের শুরুতে রওশন এরশাদ স্বাধীনতা যুদ্ধে প্রাণ দেওয়া শহীদদের স্মরণ করেন। একইসঙ্গে প্রতিবেশী দেশ ভারতের নাম উল্লেখ করে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশী ভারত সর্বাত্মক সহযোগিতা করেছিল। আমাদের লাখ-লাখ মানুষকে জায়গা দিয়েছিল। তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।’

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘স্বাধীনতা এনেছিলেন বঙ্গবন্ধু। আর স্বাধীনতার স্বাদ জনগণকে দিয়েছেন এরশাদ।’

বিরোধী দলীয় নেতা তার দল ক্ষমতায় থাকাকালে উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ‘মহাসমাবেশ দেখে মনে হচ্ছে জাপা যথেষ্ট শক্তিশালী দল। জাপার ইতিহাস উন্নয়নের ইতিহাস। চাঁদাবাজি আর দলীয়করণের ইতিহাস নয়।’

বক্তব্যের শেষে রওশন এরশাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল-চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল আবৃত্তি করেন।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম