মুসলমানদের মধ্যে অনৈক্য দূর করতে হবে: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৮, ২১:০৩আপডেট : ১২ জুন ২০১৮, ২১:০৭

ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন হুসেইন মুহম্মদ এরশাদ রোহিঙ্গারা কিভাবে ইফতার করছে তার খোঁজ কেউ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলে, ‘ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করছে মারছে, কোনও প্রতিবাদ নেই। এর মূল কারণ হচ্ছে মুসলমানরা ঐক্যবদ্ধ নয়। রাষ্ট্র ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মুসলমানদের মধ্যে অনৈক্য দূর করতে হবে।’ মঙ্গলবার রাজধানীর কদমতলীর বালুর মাঠে শ্যামপুর-কদতমলী থানা জাপার ইফতার মাহফিলে  তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘রমজান এলেই আমাদের দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির হিড়িক পড়ে। যা পৃথিবীর কোথাও নেই। এতে প্রতীয়মান হয়, আমরা ইসলামের চর্চা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। রাষ্ট্রের সর্বক্ষেত্রে যদি ইসলামের চর্চা হতো, তাহলে হিংসা-বিদ্বেষ, হানাহানি থাকতো না। তাই শুধু রমজান মাসেই নয়, আসুন সারাবছর ইসলাম ও আল্লাহর ইবাদত করি।’

ইফতার মাহফিলের আগে এরশাদ জাতীয় পার্টি ঢাকা-৪ আসনের প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধন করেন।  ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, সালমা হোসেন, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর  হাজী নুর হোসেন, জাপা কেন্দ্রীয় নেতা,  সুজন দে, শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ, ইব্রাহিম মোল্লা, শামসুজ্জামান কাজল, সুলতানা আহমেদ লিপি, শাহনাজ পারভীন প্রমুখ।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ