ঢাকা ও রংপুরে এরশাদের পক্ষে মনোনয়নপত্র দাখিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৮, ১৪:২৫আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৪:৪২

এইচ এম এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে ঢাকা-১৭ এবং রংপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বুধবার (২৮ নভেম্বর) দুপুরে স্ব-স্ব এলাকায় তার প্রতিনিধিরা মনোনয়নপত্র জমা দেন।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বেলা সোয়া ১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী।

তিনি আরও জানান, বেলা ১২টার দিকে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে রংপুর-৩ আসনে হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা।

এছাড়া ময়মনসিংহ-৪ ও ৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। লালমনিরহাট-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

/এসটিএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী