রাজনীতি আজ ব্যবসায়ীদের কাছে জিম্মি: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৯, ২০:০৬আপডেট : ২৭ মে ২০১৯, ২০:০৮

জাপার ইফতার মাহফিলে মঞ্চে দলের শীর্ষনেতারা ব্যবসায়ীরা রাজনীতিতে অর্থলগ্নি করে কড়াই-গণ্ডায় তার ফায়দা তুলে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘রাজনীতি আজ ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। সাধারণ মানুষ এ ধরনের রাজনীতি থেকে মুক্তি চায়।’ সোমবার (২৭ মে) বিকালে রাজধানীর কাকরাইলস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাপা আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘রাজনীতির গুণগত পরিবর্তন প্রয়োজন। জাতীয় পার্টি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’

উপস্থিত নেতাকর্মীদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে জাপার এই নেতা বলেন, ‘আগামীতে জাপায় কেউ একক নেতৃত্ব দেবে না। সবার মত নিয়ে পার্টি চলবে। সব সিদ্ধান্ত ও কর্মসূচি ঠিক করা হবে সবার সমন্বয়ে। দলের সফলতা-ব্যর্থতাও হবে সবার।’

জিএম কাদের বলেন, ‘ব্যক্তিস্বার্থ উৎসর্গ করে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করতে হবে। আর যেসব তরুণ এই লক্ষ্য সামনে রেখে রাজনীতি করছেন, তাদেরই জাপার নীতি-নির্ধারণী-পর্যায়ের নেতৃত্বে নিয়ে আসা হবে।’

ত্যাগী নেতাকর্মীদের ভবিষ্যতে দলের রাজনীতিতে মূল্যায়ন করা হবে উল্লেখ করে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যারা ব্যক্তি স্বার্থকে গুরুত্ব না দিয়ে জাপা রাজনীতির মাঠে ছিল। যারা ক্রিম খেতে রাজনীতিতে আসেন, ভবিষ্যতে তাদেরই মূল্যায়ন করা হবে।’ টাকা বা অস্ত্র নয়, মানুষের ভালোবাসার শক্তি দিয়ে জাপা এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী