এরশাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৩:৪০আপডেট : ২৭ জুন ২০১৯, ১৮:৩৬

হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ফটো) জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি জানিয়েছেন, তার দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে এক সভায় তিনি এ কথা জানান।
এর আগে, বুধবার (২৬ জুন) সকালে রাজধানীর বিশেষায়িত হাসপাতাল সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় এরশাদকে। পরে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।
চিকিৎসকদের বরাত দিয়ে এরশাদের ছোট ভাই জিএম কাদের বলেন, ‘গত ২৪ ঘণ্টায় এইচএম এরশাদের শারীরিক অবস্থার ২৫ শতাংশ উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, জাপা চেয়ারম্যান এখনও শঙ্কামুক্ত নয়। সংক্রমণ যেন না বাড়ে সেজন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।’
জিএম কাদের আরও বলেন, ‘এরশাদের পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে।’
এদিকে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে এরশাদের শারীরিক অবস্থা জানার জন্য চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন জাপার যুগ্ম মহাসচিব সৈয়দ মো. ইয়াসির ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
পরে চিকিৎসকদের বরাত দিয়ে তারা সাংবাদিকদের বলেন, ‘এরশাদের অক্সিজেন মাস্ক খুলে ফেলা হয়েছে। প্রেসার লো ছিল, সেটা এখন স্বাভাবিক। তিনি স্বাভাবিকভাবে চোখ খুলছেন। চিকিৎসকদের প্রয়োজনীয় জিজ্ঞাসায় সাড়া দিচ্ছেন।’
তারা আরও বলেন, ‘এরশাদের শারীরিক অবস্থা আরেকটু উন্নতি হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হবে। এছাড়া, ব্লাড কালচার টেস্টসহ বেশ কিছু টেস্ট দিয়েছেন ডাক্তার।’
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, চিকিৎসকরা শঙ্কামুক্ত বলেই জানিয়েছেন। স্যারকে আপাতত ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তিনি ঘুমিয়ে আছেন।

/এসটিএস/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী