জাপার নির্বাহী কমিটির জরুরি সভা শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ১৮:২২আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৮:২৫

জাপার নির্বাহী কমিটির জরুরি সভা শনিবার জাতীয় পার্টির (জাপা) নির্বাহী কমিটির  জরুরি সভা ডেকেছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় জাপার কর্মসূচি নির্ধারণের জন্য আগামী শনিবার (২০ জুলাই) সকাল ১০টায় দলীয় চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এ তথ্য জানান।

ঢাকায় উপস্থিত পার্টির প্রেসিডিয়ামের সদস্য, চেয়ারম্যানের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও সম্পাদকমণ্ডলীর সদস্য, নির্বাহী ও কেন্দ্রীয় সদস্য, প্রত্যেক অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকার দুই মহানগরের থানাগুলোর সভাপতি, সাধারণ সম্পাদককে এই সভায় উপস্থিত থাকার জন্য পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা  অনুরোধ জানিয়েছেন।

এরশাদের মৃত্যুর দিন থেকে পরবর্তী ৪০ দিন পর্যন্ত দোয়া ও স্মরণ সভা আয়োজনের জন্য জাপার জেলা-উপজেলা শাখাগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাপার মহাসচিব।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম