দুর্যোগ মোকাবিলায় গাফিলতি খতিয়ে দেখার দাবি জিএম কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৯, ১৭:৪৭আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৮:৪৮

স্মরণ সভায় জিএম কাদের জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘দেশে দুর্যোগ চলছে। আসুন সবাই মিলে এই দুর্যোগ মোকাবিলায় যার যার অবস্থান থেকে কাজ করি।’ এক্ষেত্রে সংশ্লিষ্টদের গাফিলতি খতিয়ে দেখে দোষীদের শাস্তির দাবি করেন তিনি।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে কাওরান বাজারে জনতা টাওয়ারের সামনে জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তর আয়োজিত জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘দুর্যোগ নিয়ে নানা সমালোচনা চলছে। কে কোন দায়িত্বে অবহেলা করছেন সে বিষয়ে আলোচনার সময় এখনও আসেনি। কেউ যদি গাফিলতি করে থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্মরণ সভায় আগতদের জন্য চার হাজার প্যাকেট বিরিয়ানির ব্যবস্থা করা হয়। 

স্মরণ সভায় সভাপতিত্ব করেন যুব সংহতি ঢাকা উত্তরের সভাপতি ফজলুল হক ফজলু। এসময় বক্তব্য রাখেন, পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এছাড়া প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাহাদুর রহমান টেপা, আলমগীর সিকদার লোটন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের