‘ত্রাণ বিতরণ নয়, বন্যা পরিস্থিতি দেখতে হেলিকপ্টারে গিয়েছিলাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৯, ১৪:৫৪আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৫:১০

সংবাদ সম্মেলনে কথা বলছেন জিএম কাদের বন্যা পরিস্থিতি দেখতে দুর্গত এলাকায় হেলিকপ্টারে করে গিয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘ত্রাণ বিতরণ করতে আমি হেলিকপ্টারে যায়নি। বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলাম। কারণ হেলিকপ্টার ছাড়া বন্যা পরিস্থিতি দেখা সম্ভব ছিল না।’

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘বন্যার ভয়াবহতা দেখে আমরা সরকারকে কাছে আবেদন জানিয়েছি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। দেশের প্রধান বিরোধী দল হিসেবে এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমি সেই কাজটিই করেছি। পাশাপাশি কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য আমিও কিছু ত্রাণ বিতরণ করেছি। তবে মূল কাজটি করেছে আমাদের দলীয় নেতাকর্মী এবং মেডিক্যাল টিম।’

তিনি বলেন, ‘আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের শুরু থেকেই সাংগঠনিক কর্মকাণ্ড ও কর্মতৎপরতা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। কারণ,আমি বিশ্বাস করি অবাধ তথ্য প্রবাহ ছাড়া রাজনৈতিক তৎপরতায় গতিশীলতা আসবে না। প্রশ্নের মধ্য দিয়ে ক্রুটি-বিচ্যুতি পরিমার্জনের সুযোগ পাওয়া যায়।’

জাতীয় পার্টির এক নেতা বলেন, ‘প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। তার মধ্যে বেশির ভাগই শিশু। ডেঙ্গুর বিস্তার ঘটেছে, এটা মোকাবিলা করা যায়নি। এই বাস্তবতা কর্তৃপক্ষকে মেনে নিতে হবে। ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থতা অবশ্যই ছিল।’

সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা ফ্রি করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের সঙ্গে সাময়িক ব্যবস্থাপনার ভিত্তিতে চিকিৎসা সেবার সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে বেসরকারি হাসপাতালের খরচ সরকারকে দিতে হবে।’ 

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।

 

 

/এএচইআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান