কাঁচা চামড়া বিদেশে রফতানি করা উচিত: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৯, ১৪:৩২আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৪:৪৬

জি এম কাদের, ফাইল ছবি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘কাঁচা চামড়া বিদেশে রফতানি করা উচিত। চামড়া ব্যবসায়ীদের প্রতিযোগিতা করেই ব্যবসা করতে হবে।’

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

২৩ আগস্ট হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি নিয়ে পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

জিএম কাদের বলেন, ‘সরকার যদি চামড়া ব্যবসায়ীদের ইনসেনটিভ দিতে চায় তা অন্যভাবে দিতে পারে। তবে গরিব ও এতিমদের হক নষ্ট করে সুবিধা দেওয়া ঠিক নয়।’ 

তিনি বলেন, ‘কোরবানির সময় অনেক বেশি চামড়া বিক্রেতা থাকে। কাঁচা চামড়া বেশি দিন রাখা যায় না। আবার বিদেশেও রফতানি করতে দেওয়া না হলে মুষ্টিমেয় ক্রেতাদের কাছেই এগুলো বিক্রি করতে হয়।’

বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফয়সল চিশতী, সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল প্রমুখ।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের