রংপুর-৩ আসনে উপনির্বাচনে জাপা’র প্রার্থী সাদ এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৯

সাদ এরশাদ (ছবি:সংগৃহীত) রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে এরশাদের ছেলে রাহগির আল মাহিরকে (সাদ এরশাদ) মনোনয়ন দেওয়া হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের এ তথ্য জানান।

মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘আজ জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের সভা হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত করা হয়েছে।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা বলেন, ‘জাতীয় পার্টির সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও উপনেতা জিএম কাদের।’
প্রসঙ্গত, গত ১৪ জুলাই মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বাবার মৃত্যুতে শূন্য এই আসনে অংশ নিতে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাদ এরশাদ।

/এএইচআর/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কলকাতায় নিহতদের লাশের জন্য বেনাপোলে স্বজনদের অপেক্ষা
কলকাতায় নিহতদের লাশের জন্য বেনাপোলে স্বজনদের অপেক্ষা
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার
রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী