প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে দেশ: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১১

স্মরণ সভায় বক্তব্য রাখছেন জিএম কাদের দুর্নীতি প্রতিরোধে প্রধানমন্ত্রীর দিকে দেশবাসী তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব সঠিক ও সফলভাবে দুর্নীতিবিরোধী অভিযানের শেষ হবে।’

শনিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জনতা লীগ (বিজেএল) আয়োজিত জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। 

নির্বাচন পদ্ধতি পরিবর্তনের দাবি জানিয়ে জিএম কাদের বলেন, ‘যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করেন তারা অনেকে এলাকায় গিয়ে নির্বাচিত হতে পারেন না। আবার অনেক আঞ্চলিক নেতা নির্বাচিত হয়ে শুধু এলাকার কথাই ভাবেন। জাতীয় ভাবনা তাদের মাথায় আসে না। এজন্য ভোটের পদ্ধতি পরিবর্তন করে ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার বিধান করতে হবে।’

প্রাদেশিক শাসন ব্যবস্থার দাবি জানিয়ে তিনি বলেন, উপজেলা ও জেলা পরিষদ নিয়ে এরশাদের শাসন আমলে সমালোচনা হলেও পরবর্তীতে সর্বমহলে তা গ্রহণযোগ্য হয়েছে। এখনও তার পরিপূর্ণতা নেই। প্রাদেশিক ব্যবস্থা চালু হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, ঢাকার ওপর চাপ কমবে। তখন কোনও কাজের জন্য জেলা শহরের কোনও মানুষকে ঢাকায় আসতে হবে না।

স্মরণ সভায় সংগঠনের সভাপতি শেখ ওসমান গনী বেলাল, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের সভাপতি শেখ শহিদুজ্জামান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা, এনডিপি মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে