জনগণ জাপাকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৪

জি এম কাদের (ফাইল ছবি) দেশের রাজনৈতিক শূন্যতা পূরণে যে কয়টি রাজনৈতিক শক্তি আছে, এর মধ্যে জাতীয় পার্টি (জাপা) অন্যতম বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘দেশের মানুষ জাপাকে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।’ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দলটির চেয়ারম্যানের বনানী অফিসে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা জাপার নব গঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কিশোরগঞ্জ উপজেলা জাপার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা।  

জিএম কাদের বলেন,  ‘আমরা বিজয়ের জন্য রাজনীতি করি। তাই দলকে আরও শক্তিশালী করতে হবে। আমরা এরশাদের স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করছি।’ তিনি আরও বলেন, ‘জাপাকে আরও শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের মাঝে জাপাকে আস্থার রাজনৈতিক শক্তিতে পরিণত করা হবে। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মসূচি দিয়ে জাপা সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।’

সাধারণ মানুষ এখন জাপার খোঁজ রাখে মন্তব্য করে দলটির চেয়ারম্যান বলেন, ‘জাপার দিকে তাকিয়ে আছে দেশবাসী। আমরা সাধারণ মানুষের আস্থা নিয়ে এরশাদের প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন করবো, বেকারত্ব দূর করবো, উপজেলা পরিষদকে আরও শক্তিশালী করবো, তৃণমূল পর্যায়ে বিচার ব্যবস্থা বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষকে আইনি সহায়তা দেওয়া হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান জহুরুল আলম রুবেল, আদেলুর রহমান আদেল এমপি, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা মো. ফারুক শেঠ, জয়নাল আবেদিন।

মৌলভীবাজার জেলা জাপার কমিটি অনুমোদন

মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির ১১১ সদস্য বিশিষ্ট কমিটিতে অনুমোদন দিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। কমিটিতে সৈয়দ সাহাবউদ্দিন আহমেদকে সভাপতি ও হাজী মো. কামাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।  

এ সময় মৌলভীবাজার জেলা জাপার সহ-সভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেন, লুৎফুল হক, দরুর আলী ও সাংগঠনিক সম্পাদক মহিবুল কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী