নেতৃত্ব নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে ভোট করবো: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোট
২১ ডিসেম্বর ২০১৯, ১৬:২২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৭

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলের নেতৃত্বে আসার ক্ষেত্রে চাকচিক্যের চেয়ে আন্তরিকতায় বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘জাপার নেতৃত্ব নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে ভোট করবো। সেভাবেই আমাদের প্রস্তুতি আছে।’  শনিবার (২১ ডিসেম্বর) জাপার বনানী কার্যালয়ে পার্টির সম্পাদকমণ্ডলীর বৈঠকে তিনি এসব কথা করেন।

জিএম কাদের বলেন, ‘কাউন্সিল দুই বছরের পরিবর্তে তিন বছর করার কথা আলোচনায় এসেছে। অন্য দলগুলোর গঠনতন্ত্র বিশ্লেষণ করে বিষয়টি আমরা বিবেচনা করে দেখব।’ তিনি আরও বলেন, ‘কারণ কাউন্সিল হলে অনেক সময় গোলমাল সৃষ্টি হয়।’

দলে যারা টাকা দিয়ে রাজনীতি করতে চান, তাদের উদ্দেশে জিএম কাদের বলেন, ‘‘এখন রাজনীতি বদলে গেছে। ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন, অন্যরা কর্মী নন, যেন কর্মচারী। ‘আমি টাকা দেবো, আমি নেতা, অন্যরা আমার কর্মচারী।’ আমি এ ধারা থেকে দলকে বের করে আনতে চাই।’’

কাউন্সিলের প্রসঙ্গ টেনে জিএম কাদের বলেন, ‘আমি যদি পয়সা দিয়ে আপনাদের আনি, তাহলে আপনাদের কণ্ঠ শোনার কোনও প্রয়োজন নেই। আর আপনি যদি পার্টি করেন, তাহলে নিজের গরজেই আসবেন। পার্টির পদ পরিচয় দিয়ে কিছু না কিছু মর্যাদা পান। আপনাদের এ পদের মর্যাদা প্রতিষ্ঠা করতে অনেকে শ্রম দিয়ে গেছেন।’

সভায় উপস্থিত সাদ এরশাদ এমপির প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘সাদ এরশাদ আজ প্রথম আমাদের সঙ্গে ফোরামের বৈঠকে বসেছেন। দোয়া করি, আল্লাহ যেন তাকে রাজনীতিতে অনেক অবদান রাখার সুযোগ দেন। আপনারাও তার জন্য দোয়া করবেন।’

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘যারা এ মিটিংয়ে থাকবেন না, তারা যত বড় ক্ষমতাধরই হোক, ভবিষ্যতে কমিটিতে তাদের কোনও জায়গা হবে না।’

সভায় আরও বক্তব্য রাখেন—প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক শাহ-ই আজম, সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট লাকী বেগম, ডা. সেলিমা খান প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন—প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের