সবাই ভোট দিতে গেলে কারচুপি হবে না: সাইফুদ্দিন মিলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ১৮:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:৫৫

সবাই ভোট দিতে গেলে কারচুপি হবে না: সাইফুদ্দিন মিলন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘আপনার ভোট দিতে যাবেন। সবাই ভোট দিতে গেলে কারচুপির আর সুযোগ থাকবে না।’

শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে সেখান থেকে তিনি গণসংযোগে বের হন। এসময় তিনি এই কথা বলেন।

গণসংযোগকালে সংক্ষিপত সমাবেশে তিনি বলেন, ‘পল্লীবন্ধু এরশাদ যেমন করে জনগণের সেবক হিসেবে কাজ করে ঢাকা মহানগরকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে চেয়েছিলেন, আমিও ঢাকাবাসীর সেবক হতে চাই। আমি নির্বাচিত হতে পারলে ড্রেনেজ সমস্যা, যানজট নিরসন এবং পরিচ্ছন্ন ঢাকা উপহার দেব।’

এর আগে মিলন জাতীয় মসজিদ থেকে মতিঝিল, গোপীবাগ, ধলপুর, টিকাটুলী, রাজধানী মার্কেট, ওয়ারী, জজকোর্ট এলাকা, শ্যামবাজার, সদরঘাট, মিটফোর্ড ও লালবাগ এলাকায় প্রচারণা করেন। এসময় তিনি তার প্রতীক লাঙল মার্কায় ভোট চান জনগণের কাছে। গণসংযোগকালে তিনি সাতটি পথসভায় বক্তব্য রাখেন।

মিলনের সঙ্গে এ সময় জাপা ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আশরাফুজ্জামান খান, মহানগর জাপা নেতা আক্তার হোসেন, এস এম দেলোয়ার সেন্টু, মীর মাকসুদ, কামাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এসএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী