করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৯আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৮

জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও সাধারণ সভায় জিএম কাদের করোনা ভাইরাস মোকাবিলায় সরকারকে সহায়তা করতে জাতীয় পার্টি প্রস্তুত আছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। তাই ঘনবসতি ও দরিদ্র দেশ হিসেবে বাংলাদেশের সরকারকে আগাম প্রস্তুতি নিতে হবে।’
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো ‘মরার ওপর খাড়ার ঘা’ বলে মন্তব্য করেন তিনি।  বলেন, ‘বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি না করে বিষয়টি পুনরায় বিবেচনা করতে পারে সরকার।’
কাদের মনে করেন, ভর্তুকি কমাতেই বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হয়েছে। কিন্তু দেশের হত দরিদ্র মানুষের সুবিধার কথা বিবেচনা করেই তো সরকার ভর্তুকি দেয়।
তিনি বলেন, ‘বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে  উৎপাদন,পরিবহন ও মার্কেটিংয়ের খরচ বৃদ্ধি পায়। এতে পণ্যমূল্য বেড়ে যাবে অনেক। এমনিতেই দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের মানুষ দিশেহারা। তাই বিদ্যুতের দাম বাড়ানো ঠিক হবে না।’
জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম খান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় প্রমুখ।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী