‘বিএনপিতে কেউ যেতে চায় না, আ.লীগে কেউ যোগ দিতে পারে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ১৬:৫০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৬:৫৪

শ্রাবণী চাকমা ও রোহিনী ত্রিপুরার নেতৃত্বে ২০ জন জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতে ফুল তুলে দিচ্ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘বিএনপির যে অবস্থা তাতে কেউ আর দলটিতে যোগ দিতে চাচ্ছে না। আবার আওয়ামী লীগে কেউ ইচ্ছে করলেই যোগ দিতে পারছে না। তাই নতুন প্রজন্মের সামনে রাজনীতির জন্য জাতীয় পার্টি একমাত্র সম্ভাবনাময় রাজনৈতিক মঞ্চ।’

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় কালে দলের চেয়ারম্যান জিএম কাদের এসব কথা বলেন।

কাদেরের দাবি, ‘আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষকে হতাশ করেছে। তাই দেশের মানুষের আস্থার একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি। দেশের মানুষ জাতীয় পার্টির দিকে এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে।’

অনুষ্ঠানে শ্রাবণী চাকমা ও রোহিনী ত্রিপুরার নেতৃত্বে ২০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বাবু মনীন্দ্র লাল ত্রিপুরা প্রমুখ।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী