‘আ. লীগ ও বিএনপি দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করতে ব্যর্থ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ১৫:০৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:০৪

জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘দুর্নীতি ও স্বজনপ্রীতি একটি দেশের প্রত্যাশিত উন্নয়নের অন্তরায়। গত ৩০ বছরে আওয়ামী লীগ-বিএনপি দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করতে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ বঞ্চিত হয়েছে সুশাসন থেকে।’

তিনি বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের শাসনামলে দেশে উন্নয়ন ও সুশাসন দিতে সমর্থ হয়েছিলেন। তাই দেশের মঙ্গলময় ভবিষ্যতের জন্য জাতীয় পার্টি সরকার অনিবার্য হয়ে পড়েছে।’
শুক্রবার (৪ ডিসেম্বর) জাপা চেয়ারম্যানের উত্তরার বাসভবনে লালমনিরহাট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বসুনীয়া কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় লালমনিরহাট থেকে আসা জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন জিএম কাদের।
এসময় উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের,  কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য-ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ